পাঁচটি চোরাই মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার সকাল ১০টার দিকে ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার শিবগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলো-উজ্জ্বল (২৭) ও শাহিন (২২)।
জানা গেছে, সকালে ঠাকুরগাঁও ডিবি পুলিশের একটি দল সদর উপজেলার শিবগঞ্জ এলাকায় অভিযান চালায়। এ সময় পাঁচটি চোরাই মোটরসাইকেল ও দু’জনকে আটক করে।
ঠাকুরগাঁও পুলিশ সুপার (এসপি) ফয়সল মাহমুদ জানান, এই চক্রটি বিভিন্ন জেলার চোরাইকৃত মোটরসাইকেল ঠাকুরগাঁও জেলায় নিয়ে এসে বিক্রি করে। ওই চক্রের বাকি সদস্যদের আটকের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
[b]ঢাকা, ১ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ [/b]