চট্টগ্রামে বুধবার ভোর রাতে মহানগরীর পাথরঘাটা জেলেপাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ হয়ে মারা গেছেন শ্যামল দাশ নামক এক জেলে।
চট্টগ্রামের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, রাত ৪টা ৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৭ টি কাঁচা বসতঘর পুড়ে যায়। এতে প্রায় ৮লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়।
কোতোয়ালী থানার এসআই মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুন নিভে যাওয়ার পর সকাল ৭টার দিকে ধ্বংসস্তুপের নীচে একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখে লোকজন থানায় খবর দেয়।
পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। তার নাম শ্যামল দাশ বলে জানাগেছে।
[b]ঢাকা, বুধবার ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]
শ্রেণীহীন
চট্টগ্রামে জেলেপাড়ায় আগুন, নিহত ১
চট্টগ্রামে বুধবার ভোর রাতে মহানগরীর পাথরঘাটা জেলেপাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ হয়ে মারা গেছেন শ্যামল দাশ নামক এক জেলে। চট্টগ্রামের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান





