রাজধানীতে ভেজাল খাদ্য বিরোধী অভিযানে ১০০ মরা মুরগি জব্দ করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন।
বৃহস্পতিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশার নেতৃত্বে [size=2]র‌্যা[/size][size=2]ব-৩ এর একটি ব্যাটালিয়ন তেজগাঁও  স্টেশন এলাকায় ৬৬ নম্বর বাসায় এ অভিযান চালিয়ে এসব মরা মুরগি উদ্ধার করা হয়।[/size]
ঘটনাস্থল থেকে দেলোয়ার হোসেন ও আসমা নামে দু’জনকে গ্রেফতার করা হয়। তাদের ২ বছর করে কারাদণ্ড ও ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়। এসব মরা মুরগি হোটেল-রেস্তোরাঁয় সরবরাহ করা হবে  বলে প্রক্রিয়া চলছিল বলে ধারণা করা হচ্ছে।
[b]ঢাকা, জেইউ, ২৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম//এসএইচ)[/b]