মুন্সীগঞ্জ শহরের নয়াগাঁও কাদির পাগলার মাজারের কাছে একটি নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোশারাফ হোসেন পুস্তির ( আনারস মার্ক) একটি ক্যাম্প মঙ্গলবার গভীর রাতে পুড়িয়ে দেওয়া হয়। কে বা কারা ক্যাম্পটি পুড়িয়ে দিয়েছে তা জানা যায়নি। ২৭ ফেব্রুয়ারি এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
[b]মুন্সীগঞ্জ,১৯ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]