তাপ প্রবাহ অন্তত আগামী এক সপ্তাহের মধ্যে কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে গত কয়েকদিন ধরে অনুভূত হওয়া ভ্যাপসা গরমও অব্যাহত থাকছে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1397794719.jpg[/img]
বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ৩৯ দশমিক ২, সিলেটের শ্রীমঙ্গলে ৫৪ দশমিক ৫, বরিশালে ৩৬ দশমিক ৮, সৈয়দপুরে ৩৭, খুলনায় ৩৯, রাঙ্গামাটিতে ৩৮, মাইজদী কোর্টে ৩৬ দশমিক ১ এবং ফরিদপুরে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস কর্মকর্তা আরিফ হোসেন জানিয়েছেন, রাঙ্গামাটি, মাইজদী কোর্ট ও পটুয়াখালী অঞ্চল এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। এ আবহাওয়া পাঁচ-সাতদিন অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি।
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1397794697.jpg[/img]
শুক্রবার দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়ার পাশাপাশি ঢাকা, রাজশাহী ও সিলেট বিভাগের দুই/এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া দেশের অন্যান্য স্থানে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এপ্রিল মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, এ মাসে বঙ্গোপসাগরে দুই/একটি নিম্নচাপ হতে পারে, যার মধ্যে অন্তত একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
এসময় দেশের উত্তর, উত্তরপূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে দুই/তিন দিন মাঝারি বা তীব্র কালবৈশাখী এবং দেশের অন্যান্য স্থানে তিন/চার দিন মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।
এছাড়া চলতি মাসে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি তীব্র এবং অন্যান্য এলাকায় দুই-তিনটি মৃদু বা মাঝারি তাপপ্রবাহ অনুভূত হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]
আরও এক সপ্তাহ অব্যাহত থাকছে তাপদাহ
তাপ প্রবাহ অন্তত আগামী এক সপ্তাহের মধ্যে কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে গত কয়েকদিন ধরে অনুভূত হওয়া ভ্যাপসা গরমও অব্যাহত থাক
আরও শক্তিশালী রূপ নিয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, যে প্রভাব পড়তে পারে বাংলাদেশে
বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আরও শক্তিশালী হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টি বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড় অর্ণব অতিপ্রবল হয়ে অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে বুধবার
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আরও শক্তিশালী হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এরপর আগামী বুধবার (২৮ অক্টোবর) ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড়টি। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের নাম হতে পারে ‘অর্ণব’
পূর্বমধ্য ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘অর্ণব’, যা প্রস্তাব করেছে বাংলাদেশ।
বঙ্গোপসাগরের নিম্নচাপ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর প্রভাবে রোববার (২৫ অক্টোবর) থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের ধারণা, ঘূর্ণিঝড়ে রূপ নিলে এটি ভারতের ওড়িশা অথবা অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে।
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ভারি বৃষ্টির পূর্বাভাস বাংলাদেশে
মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ক্রমে শক্তিশালী হচ্ছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এটি নিম্নচাপ, গভীর নিম্নচাপ পেরিয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ভারতের পূর্ব উপকূলে আঘাত হানতে পারে। বাংলাদেশে সরাসরি আঘাত হানার আশঙ্কা আপাতত কম থাকলেও এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে।
















