[b]চট্টগ্রাম :[/b] চট্রগ্রামে মন্ত্রী, উপমন্ত্রীর মতবিনিময় সভায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আট জন আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
আজ বৃহস্পতিবার নগরের সার্কিট হাউজে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মতবিনিময় সভা শেষে এঘটনা ঘটে।
পদ না পাওয়ায় ছাত্রলীগের পদবঞ্চিত নেতা-কর্মীরা নতুন কমিটির নেতা-কর্মীদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ ও দলীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
জানা গেছে, রাত পৌনে নয়টায় সার্কিট হাউজে মতবিনিময় অনুষ্ঠান শেষ হওয়ার পর সংঘর্ষটি শুরু হয়। এসময় সার্কিট হাউজের ভিতরে ব্যাপক ভাঙচুর করে ছাত্রলীগ। পরে নেতা-কর্মীরা বাইরে ভাঙচুর চালায়। সেখানে দুটো মোটর সাইকেল ভাঙচুর করে আগুন দেয়। সংঘর্ষে
দা, কিরিচ ব্যবহার করা হয়। এঘটনায় মেজবাহ উদ্দিন আহমেদসহ আট জন কর্মী আহত হন।
এর আগে সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন,ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী,সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারাও ছিলেন।
সাংবাদিকদের পর মোশাররফ ও জাবেদ দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আগে মোশাররফ হোসেন সার্কিট হাউসে উপস্থিত হবার পরই নগর ছাত্রলীগের পদবঞ্চিত একদল নেতাকর্মী শ্লোগান দেন। এসময় তারা নগর ছাত্রলীগের কমিটি অবৈধ বলে শ্লোগান দিতে দিতে মতবিনিময় সভায় ঢুকে পড়েন।
এতে কথা বলতে বিঘ্ন সৃষ্টি হলে ক্ষুব্ধ হন মোশাররফ। তিনি প্রথমে হাত জোড় করে তাদের বিশৃঙ্খলা না করার অনুরোধ করেন। এতেও ছাত্রলীগ নেতাকর্মীরা শান্ত না হলে মোশাররফ ক্ষুব্ধ হয়ে চেয়ার ছেড়ে উঠে যান এবং তাদের দিকে তেড়ে যাবার চেষ্টা করেন। প্রতিমন্ত্রী জাবেদ এসময় তাকে শান্ত করেন। মোশাররফের ধমকে ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীরা সভাস্থল ছেড়ে বাইরে গিয়ে শ্লোগান দিতে থাকেন।
মতবিনিময়ের শুরুতে ছাত্রলীগ নেতাকর্মীদের বিশৃঙ্খলার জন্য দু:খ প্রকাশ করে মোশাররফ সাংবাদিকদের বলেন,আমাদের সংগঠনের ইয়ং কয়েকজন ছেলের মধ্যে কিছু ক্ষোভ আছে। বিষয়টি আসলে নগর ছাত্রলীগের, আওয়ামী লীগের নয়। আর ছাত্রলীগের বিষয় দেখার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ আছে।
সাড়ে আটটায় মন্ত্রী, উপমন্ত্রী সার্কিট হাউস ত্যাগ করার পর পৌনে নয়টায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। দা কিরিচ নিয়ে একদল আরেকদলের উপর ঝাপিয়ে পড়ে।
ঘটনা সম্পর্কে কোতয়ালী থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম কিছু উচ্ছৃঙ্খল ছেলে নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখে আইনগত ব্যবস্থা নেব।
শ্রেণীহীন
মন্ত্রী, প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রলীগের দু-গ্রুপের সংঘর্ষ আহত ৮
চট্টগ্রাম : চট্রগ্রামে মন্ত্রী, উপমন্ত্রীর মতবিনিময় সভায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আট জন আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আজ বৃহস্পতিবার





