লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে শারিয়া হোসেন রাশেদ নামের এক প্রবাসী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার রাত পৌনে ১২টার দিকে দুর্বৃত্তের ছোড়া দুটি গুলি তার কোমরে এবং পায়ে বিদ্ধ হয়।
চন্দ্রগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাকে ঢাকায় প্রেরণ করা হয়।
চন্দ্রগঞ্জ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মো. সোহেল মিয়া জানান, খবর পেয়ে পুলিশ রাশেদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
রাশেদ পার্শ্ববর্তী নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আমানপুর ইউনিয়নের গোপীনাথখিল গ্রামের মৃত ওমর ফারুকের পুত্র। তিনি লন্ডন প্রবাসী। দেড় মাস আগে তিন মাসের ছুটিতে দেশে আসেন তিনি।
আহত রাশেদ জানান, রাতে তিনি চন্দ্রগঞ্জ বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন। এসময় দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে পালিয়ে যায়। কারা গুলি করেছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটতে পারে।’
স্থানীয় সূত্র জানায়, রাশেদ স্থানীয় বাহিনী প্রধান ও ছাত্রদল নেতা জিসান বাহিনীর সমর্থক।
শুক্রবার রাত ৯টায় এ বাহিনীর সদস্যরা স্থানীয় এক ছাত্রলীগ নেতার ঘর পুড়িয়ে দেয়।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
লক্ষ্মীপুরে প্রবাসী গুলিবিদ্ধ
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে শারিয়া হোসেন রাশেদ নামের এক প্রবাসী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার রাত পৌনে ১২টার দিকে দুর্বৃত্তের ছোড়া দুটি গুলি তার কোমরে এবং পায়ে বিদ্ধ হয়। চন্দ্রগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে।





