চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় একটি সাততলা ভবন হেলে পড়েছে। ফলে ওই ভবনের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন জানান, গত রাতে পাঁচলাইশ থানা এলাকার মুরাদপুরে আর এফ নিকেতন নামে ওই ভবনের সামনের অংশে বেশ কয়েকটি স্থানে ফাটল দেখা দেয় এবং ভবনটি কিছুটা হেলে পড়ে। পরে রাতেই ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ভবনটি পরিদর্শন করেছে। এবং ভবনের বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দেয়া হয়।