কক্সবাজারে সিরাজুদ্দৌলা নামের এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাকে আটক করেছে ডিবি পুলিশ।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার শহরের লালদিঘীর পাড় হোটেল জিয়া’র আশপাশের এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, সিরাজুদ্দৌলা কক্সবাজার জেলার দ্বীপ উপজেলার কুতুবদিয়া ১নং উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
কক্সবাজার ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর আলম ভুঁইয়া জানান, আটক চেয়ারম্যান একটি স্টাম্প জালিয়াতির মামলার চার্জশিটভুক্ত আসামি।
ঢাকা, ২৭মে (টাইমনিউজবিডি) //জেডআই