ময়মনসিংহের ত্রিশাল থেকে ছিনিয়ে নেয়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত জেএমবির তিন সদস্যকে ধরিয়ে দিতে জন প্রতি দুইলাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ সদর দপ্তর ।
রবিবার বিকেলে  এ ঘোষণা দেয়া হয়।
এদিকে ঘোষণার কিছুক্ষণ পরেই ময়মনসিংহের ত্রিশাল থেকে ছিনিয়ে নেওয়া মৃত্যুদন্ড প্রাপ্ত জেএমবির সদস্য রাকিব হাসানকে টাঙ্গাইলের তক্তার চালা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে, সকালে ময়মনসিংহের ত্রিশালে পুলিশের প্রিজন ভ্যান থেকে ফাঁসির দন্ডপ্রাপ্ত তিন জিএমবি সদস্যকে ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশের সঙ্গে দুর্বৃত্তদের সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আসামি প্রিজন ভ্যানে করে ময়মনসিংহ কারাগারে স্থানান্তর করা হচ্ছিল। সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের সাইনবোর্ড এলাকায় যাওয়ার সময় ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত পুলিশের প্রিজন ভানের উপর অতর্কিত হামলা চালায়। এসময় গুলি ও বোমা বিস্ফোরণ ঘটানো হয়। মুহূর্তেই দুর্বৃত্তরা তিন আসামিকে ছিনিয়ে নেয়। হামলায় মোট ৪ জন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদের মধ্যে আতিকুল ইসলাম নামে এক পুলিশ কনস্টবল হাসপাতালে নেয়ার পথে মারা যান। গুলিবিদ্ধ বাকি ৩ সদস্যকে ময়মনসিংহ মেডিকেল কজেল হাসপতালে নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা পরে দুটি গাড়িতে করে দুই দিকে চলে যায়।
পুলিশ বলছে, হামলাকারীদের এখনো সনাক্ত করা যায়নি। তবে পুলিশের ধারণা তারা জেএমবির সদস্য। হামলাকারীদের ধরার জন্য বিভিন্ন জায়াগায় অভিযান শুরু হয়েছে। সর্বত্র কড়া নজরদারি করা হচ্ছে। ঘটনার পর পরই  রাস্তায় বেড়িকেড দিয়ে তল্লাশী শুরু করেছে পুলিশ।
পরে জাকারিয়া নামে জেএমবির এক সদস্যকে টাঙ্গাইলের শফিপুর থেকে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করেছে পুলিশ।
[b]ঢাকা, ২৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]