সরকারি চাকরিতে প্রবেশে সাধারণ শিক্ষার্থীদের ৩৫ বছর এবং মুক্তিযোদ্ধা সন্তানদের বয়সসীমা  আনুপাতিক হারে বাড়ানোর দাবিতে রাজধানীসহ সারাদেশে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন করেছেন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ।
শনিবার সকাল ১০টা থেকে দেশের বিভিন্ন জেলায় এ মানববন্ধন শুরু হয়।
জাতীয় প্রেসক্লাব, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, মাদারীপুর, যশোর, পাবনা, পিরোজপুর, নাটোরসহ বিভিন্ন স্থানে অবস্থান ধর্মঘট পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা সরকারকে তাদের দাবি মেনে নেয়ার আহ্বান জানান।
[b]ঢাকা, ৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর
[/b]