[b]ঢাকা:[/b] অবরোধে পেট্রল বোমায় দগ্ধ চাঁদপুরর বাচ্চু প্রধান (৫০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন। বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি চাঁদপুর জেলার মতলবের ডাকিরগাঁও গ্রামের মৃত আব্দুল মজিদ প্রধানের ছেলে।
বাচ্চুর স্ত্রী ওহিতা বেগম জানান, গত ৬ জানুয়ারি বিকেলে শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে মতলব এলাকায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলবোমায় দগ্ধ হন তিনি। প্রথমে তাকে মতলব হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় ওইদিন রাত পৌনে ১২টায় তাকে ঢামেকে এনে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানান, তার শরীরের ৪৯ শতাংশ ঝলসে গিয়েছিল। শ্বাসনালীও পুড়ে গেছে।
শ্রেণীহীন
পেট্রল বোমায় দগ্ধ চাঁদপুরের বাচ্চু প্রধানের মৃত্যু
অবরোধে পেট্রল বোমায় দগ্ধ চাঁদপুরর বাচ্চু প্রধান (৫০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন। বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি চাঁদপুর জেলার মতলবের ডাকিরগাঁও গ্রামের মৃত আব্দুল মজিদ প্রধানের ছেলে।





