যশোরে শহরতলী ঝুমঝুমপুর এলাকায় জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষে জামায়াতের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। নিহত কর্মীর নাম হুসাইন (২৮)বলে জানা যায়।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে যশোর এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ হুসাইন যশোর সদর উপজেলার বাউলিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে এবং জামায়াতের কর্মী ও ফতেপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সভাপতি।
যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) এমদাদুল হক জানান, মঙ্গলবার ভোরে পুলিশ ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে হুসাইনকে আটক করে। এসময় হুসাইনের সহযোগীরা তাকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ কয়েক রাউন্ড গুলিবর্ষণ করলে একটি হুসাইনের পায়ে বিদ্ধ হয়।
পরে গুলিবিদ্ধ অবস্থায় হুসাইনকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে একটি শ্যুটারগান ও রাইফেলের এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। হুসাইনের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে বলেও জানান তিনি।
[b]ঢাকা, ২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]