বগুড়া ও চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৮ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে নিজ বাসভবন ও মেস বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
বগুড়া সদর থানার ওসি এইচএম ফয়জুর রহমান জানান, জেলার শিবগঞ্জ উপজেলার পৌর জামায়াতের আমীর আব্দুল হালিম বিপ্লবকে(৪০) গ্রেফতার করেছে পুলিশ। তিনি পৌর এলাকার সরতলদীঘি গ্রামের আব্দুল খালেকের ছেলে।
এদিকে, চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, সদর, হাজীগঞ্জ, মতলব দক্ষিণ, হাইমচর, ফরিদগঞ্জে একজন করে ও কচুয়ায় দু’জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে জামায়াতের ৫ জন ও শিবিরকর্মী দু’জন।
[b]ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
বগুড়া ও চাঁদপুরে পৌর আমীরসহ জামায়াতের ৮ নেতা গ্রেফতার
বগুড়া ও চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৮ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে নিজ বাসভবন ও মেস বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। বগুড়া সদর থানার ওসি
সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক
সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক চাঁদপুরে নিখোঁজের পর সপরিবারে আত্মগোপনে থাকা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে আটক করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে স্ত্রী রিমি দাস ও দুই ছেলে ছিলেন।
চাঁদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩
চাঁদপুরের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। দুর্ঘটনার পর বাসটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। এতে কয়েকজন যাত্রী বাসের ভেতরে আটকা পড়েন। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কালবৈশাখীর তাণ্ডব চাঁদপুর ঘাটে ভিড়তে গিয়ে দুই লঞ্চের সংঘর্ষ, আহত ১০
ঝড়ের কবলে পড়ে চাঁদপুর লঞ্চঘাটে নোঙর করা একাধিক লঞ্চ, পন্টুন ও জেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় ঘাটে ভিড়তে গিয়ে দুই যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। কয়েক ঘণ্টা ধরে ঘাটে ও লঞ্চে আটকা পড়ে থাকেন হাজারও যাত্রী।
শ্রমিকদের ওপর হামলার ঘটনায় চাঁদপুর-কুমিল্লা রুটে বাস চলাচল বন্ধ
চাঁদপুরের হাজীগঞ্জে যাত্রীবাহী ‘বোগদাদ’ ও ‘আইদি’ পরিবহনের শ্রমিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে।
চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল পুনঃখননসহ একাধিক কর্মসূচি পালন করতে শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ৮টার পর গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি রওনা দেন।
















