তৃতীয় শীতলক্ষা সেতু নির্মাণে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে চুক্তি করেছে যোগাযোগ মন্ত্রণালয়।
রোববার সচিবালয়ে এ পরামর্শক নিয়োগের চুক্তি সম্পাদিত হয়।
এসএআরএম অ্যাসোসিয়েটস এর সঙ্গে যৌথভাবে একটি পাকিস্তানি প্রতিষ্ঠান কাজ করবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লস্কর এবং এসএআরএম অ্যাসোসিয়েটস এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ এইচ এম আবদুল মতিন চুক্তিতে সই করেন।
পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে এসএআরএম এর সঙ্গে যৌথভাবে রয়েছে পাকিস্তানের উমর মুন্সি অ্যাসোসিয়েটস এবং সৌদি আরবের আল মুহানডিস এনকে কনসালন্টিং ইঞ্জিনিয়ারস।
এ সময় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ৩৭৭ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে তৃতীয় শীতলক্ষ্যা সেতু নির্মিত হবে। এ সেতুর দৈর্ঘ্য হবে এক হাজার ২৯০ মিটার। চার লেইন বিশিষ্ট এ সেতুর প্রস্থ হবে ২২.১০ মিটার এবং সংযোগ সড়ক ২.১৩ কিলোমিটার।
সেতু নির্মাণে মোট ব্যয়ের মধ্যে ৩১১ কোটি ৬৫ লাখ টাকা সহায়তা হিসেবে দেবে সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি)। বাংলাদেশ সরকার দেবে প্রায় ৬৬ কোটি টাকা।
শীতলক্ষ্যার মদনগঞ্জ-সৈয়দপুর ক্রসিং সেতু নির্মাণের সম্ভাব্য স্থান হিসেবে বাছাই করা হয়েছে।
[b]ঢাকা, ২৫ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর[/b]
শ্রেণীহীন
তৃতীয় শীতলক্ষা সেতু নির্মাণে পরামর্শকের চুক্তি সই
তৃতীয় শীতলক্ষা সেতু নির্মাণে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে চুক্তি করেছে যোগাযোগ মন্ত্রণালয়। রোববার সচিবালয়ে এ পরামর্শক নিয়োগের চুক্তি সম্পাদিত হয়। এসএআরএম অ্যাসোসিয়েটস এর সঙ্গে যৌথভাবে একটি পাকিস্তানি প্রতিষ্ঠান কাজ করবে বলে অনুষ্ঠানে জানানো হয়। সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লস্কর এবং এসএআরএম অ্যাসোসিয়েটস এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ এইচ এম আবদুল মতিন চুক্তিতে সই করেন।





