স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ভারতের লোকসভার স্পিকার মীরা কুমারের আমন্ত্রণে চার দিনের সফরে ভারত সফরে যাচ্ছেন। ১২-১৫ ফেব্রুয়ারি তিনি ভারত সফর করবেন বলে বাংলাদেশে ভারতীয় হাইকমিশন সূত্রে জানা গেছে।
স্পিকার হিসেবে শিরীন শারমিন চৌধুরীর এটাই প্রথম ভারত সফর। ২০০৯ সালে বাংলাদেশে এসেছিলেন ভারতের তৎকালীন লোকসভার স্পিকার সোমনাথ চ্যাটার্জি।
সফরের সময় তিনি লোকসভার স্পিকার ছাড়াও ভারতের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। এই সফর ভারত-বাংলাদেশের উচ্চপর্যায়ের আদান-প্রদান ও দুই দেশের বন্ধুত্ব বৃদ্ধিতে সহায়ক হবে।
[b]ঢাকা, ১২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]
শ্রেণীহীন
চার দিনের সফরে ভারত যাচ্ছেন স্পিকার
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ভারতের লোকসভার স্পিকার মীরা কুমারের আমন্ত্রণে চার দিনের সফরে ভারত সফরে যাচ্ছেন। ১২-১৫ ফেব্রুয়ারি তিনি ভারত সফর করবেন বলে বাংলাদেশে ভারতীয় হাইকমিশন সূত্রে জানা গেছে





