জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুস সোবহান শিকদার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠালে আজ মঙ্গলবার এটি অনুমোদন দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আজ প্রজ্ঞাপন জারি করছে। এছাড়া দুই সচিবের দফতর বদল এবং একজন অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিব করা হচ্ছে।
শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে। এছাড়া নির্বাচন কমিশন সচিব ড. মোহাম্মদ সাদিককে শিক্ষা সচিবের দায়িত্ব দেওয়া হচ্ছে। অতিরক্ত সচিব সিরাজুল ইসলামকে নির্বাচন কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেয়া হচ্ছে।
[b]ঢাকা, ১১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]
সোবহান শিকদার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুস সোবহান শিকদার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠালে আজ মঙ্গলবার এটি অনুমোদন দেওয়া হয়েছে
কৃষিকে আধুনিক ও লাভজনক করতে প্রযুক্তির বিকল্প নেই: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, লাভজনক ও জলবায়ু সহিষ্ণু খাতে রূপান্তরের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, একবিংশ শতাব্দীর প্রযুক্তিনির্ভর বিশ্বে কৃষিকে টিকিয়ে রাখা এবং উৎপাদনশীলতা বহুগুণ বাড়াতে আধুনিক কৃষিপ্রযুক্তির বিকল্প নেই।
বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা সফরে যাচ্ছেন। সফরকালে বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।
রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপুলসংখ্যক রোহিঙ্গার কারণে সৃষ্ট অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত চাপের কথা তুলে ধরে সংকট সমাধানে চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জবাবে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং জানিয়েছেন, বাংলাদেশের উদ্বেগের বিষয়টি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে অবহিত করবেন তিনি।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, সেই সচিবকে জনপ্রশাসনে ন্যস্ত
ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
















