প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে গেছেন নারায়ণগঞ্জে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের পরিবারের সদস্যরা। সোমবার রাত ৮টায় তারা প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে প্রবেশ করেন। সন্ধ্যার আগে নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন তারা।
গত ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে নজরুল ইসলামসহ ৭ জন অপহৃত হন। ৩ দিনের মাথায় শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ ভেসে ওঠে।
এ ঘটনায় নিহত আইনজীবী চন্দন কুমার সরকারের পরিবারের সদস্যরা রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিত করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। জড়িতদের গ্রেফতারে সরকার সর্বাত্মক চেষ্টা করছে বলেও নিহত আইনজীবীর স্বজনদের জানান তিনি।
[b]ঢাকা, ১২ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]