শনিবার (৮ নভেম্বর) সকাল ৯ টায় জামায়াতে ইসলামী শের-ই-বাংলা নগর থানা দক্ষিণের উদ্যোগে আয়োজিত গণভবন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের চারপাশের পরিবেশ এবং ডেঙ্গুসহ নানাবিধ রোগব্যাধির বিস্তার ঘটছে। আজকের এই পরিচ্ছন্নতা অভিযান একটি প্রতীকী উদ্যোগ, তবে আমাদের লক্ষ্য হলো এ এলাকা ও আশপাশকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ অঞ্চলে পরিণত করা। উদ্যোগের মূল লক্ষ্য ছিল নাগরিক সচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করা।

উপস্থিত নেতৃবৃন্দ ও এলাকাবাসীরা এই উদ্যোগকে স্বাগত জানান এবং এমন কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

মহানগরী মজলিসে শূরা সদস্য ও শের-ই-বাংলা নগর দক্ষিণ থানা আমীর আবু সাঈদ মন্ডলের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি তারিফুল ইসলামের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন থানা শূরা ও কর্মপরিষদ সদস্য সোহেল খান, জামিল বিন হোসাইন, মাওলানা রুহুল আমিন, জামায়াত নেতা হাসান আল বান্না, আয়াতুল্লাহ আল খোমেনি, হুমায়ন কবির, মোহাম্মদ আলী প্রমুখ।
এনএইচ