ইডেন কলেজের ফজিলাতুন্নেছা হলের অষ্টম তলায় শনিবার রাত সাড়ে ১০টায় আগুন লেগেছে। এই খবর হলে ছড়িয়ে পড়লে আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ১৫ ছাত্রী আহত হন।
জানা যায়, এক পর্যায়ে কেয়া নামে এক ছাত্রী ভবন থেকে নিচে লাফ দেয়।এছাড়া পদতলিত হয়ে ফাতেমা, অনামিকা, তাসফিয়া তাজনিন, সাদিয়া চৌধুরী, সুমাইয়া, কামরুন নাহার ও রেশমা খানমসহ আরো ১৫ ছাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে কেয়ার অবস্থা সংকটাপন্ন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানায়, গ্যাসের লাইন ছিদ্র হয়ে আগুন লাগে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।
ঢাকা, ২৬ জানুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এআরআর
শ্রেণীহীন
ইডেনের হলে আগুন, আতঙ্কে ১৫ ছাত্রী আহত
ইডেন কলেজের ফজিলাতুন্নেছা হলের অষ্টম তলায় শনিবার রাত সাড়ে ১০টায় আগুন লেগেছে। এই খবর হলে ছড়িয়ে পড়লে আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ১৫ ছাত্রী আহত হন।