চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে এক যাত্রীর জুতার ভেতর থেকে স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। জানা গেছে উদ্ধারকৃত স্বর্ণের মূল্যমান ৮০ লাখ টাকা।
বুধবার সকাল সাড়ে দশটার দিকে এ স্বর্ণ উদ্ধার করা হয়। এ ঘটনায় আজিজুল মনি মাহফুজ নামের ওই যাত্রীকে আটক করা হয়েছে।
শাহ আমানত বিমানবন্দরের কাস্টমস সহকারী কমিশনার মশিউর রহমান জানান, দুবাই ফেরত (বিজি ০৪৬) একটি ফ্লাইটের যাত্রী আজিজুলের গতিবিধি সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। পরে তার জুতার ভেতর থেকে  এক কেজি ৮৮৬ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
আজিজুল মনি মাহফুজের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে বলে জানা গেছে।
[b]চট্টগ্রাম, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]