গাজীপুর জেলার মুদাফা থেকে মো. জাহাঙ্গীর (৩৩) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে এ লাশ উদ্ধার করা হয়।
তিনি টঙ্গীর মুদাফা এলাকার আতাউর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টার দিকে জাহাঙ্গীর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। সোমবার সকালে মুদাফার বিষারটেক এলাকার একটি ধানক্ষেতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে সকাল ১০টার দিকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
[b]ঢাকা, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
শ্রেণীহীন
গাজীপুরে যুবকের লাশ উদ্ধার
গাজীপুর জেলার মুদাফা থেকে মো. জাহাঙ্গীর (৩৩) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার সকালে এ লাশ উদ্ধার করা হয়।তিনি টঙ্গীর মুদাফা এলাকার আতাউর রহমানের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়,





