বেলা’র নির্বাহী সৈয়দা রেজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে উদ্ধারের ঘটনায় সংবাদ সম্মেলন করলেন জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।
শুক্রবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যলয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
পুলিশ সুপর সৈয়দ নুরুল ইসলাম বলেন, যারা তাকে নিয়েছে তারা অত্যন্ত অভিজ্ঞ। নিখুঁত পরিকল্পনা করে তাকে(আবু বকর সিদ্দিক) নিয়েছে।
তিনি জানান, এ বিষয়ে ১৬ এপ্রিল ফতুল্লা থানায় একটা অপহরণ মামলা হয়েছে। এজন্য তাকে আদালতে নেব, সেখানে ম্যাজিস্ট্রেট এর মুখোমুখি হবেন তিনি। তারপর তাকে হামীম ফ্যাশনে নিয়ে যাবো। সেখান থেকে সব ফরমাল কাজ শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করবো।
সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনার যেটুকু প্রকাশ হয় এ থেকে অনেক কিছু পাওয়া যায়। এটা নিয়মতান্ত্রিক তদন্ত চলবে। মোটিভ বলা যায় না। কয়েকটা মোটিভকে মাথায় রেখে তদন্ত করবো। ধরণাগুলো তদন্তের স্বার্থে বলবো না।
তিনি জানান, গতকাল গভীর রাতে সিএনজি করে ধানমন্ডি হয়ে যাচ্ছিলেন তিনি। ধানমন্ডি থানার একজন কনস্টেবল তার সিএনজির গতিরোধ করে। পরিচয় জানতে পেরে এ কনেস্টবল আমাকে ফোন করে জানান। তার সঙ্গে কথা বলে তাকে ধানমন্ডি থানায় যেতে বলি। আমরাও যাই। সেখানে তিনি তার অপহরণের বিষয়ে বর্ণনা দিয়েছেন।
তিনি আমাদের জানিয়েছেন, চারপাশের কথাগুলো শুনেছেন, চোখে দেখেননি। তাকে সর্বশেষ চোখ বাঁধা অবস্থায় মিরপুরের আনসার ক্যাম্পে ৩০০ টাকা হাতে দিয়ে ছেড়ে দেয়। সে সিএনজি কওে বাসায় যাওয়ার পথে পুলিশের কাছে নিজের পরিচয় দেন।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]
শ্রেণীহীন
নারায়ণগঞ্জে এসপির সংবাদ সম্মেলন
বেলা’র নির্বাহী সৈয়দা রেজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে উদ্ধারের ঘটনায় সংবাদ সম্মেলন করলেন জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। শুক্রবার সকাল ১১ টায় নারায়নগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যলয়ে এ সংবাদ





