ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাটিহাতা গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ ২ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাসব। বৃহস্পতিবার সকাল ৫ টায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার সুহিলপুর গ্রামের হুমায়ূন কবীর খানের ছেলে সায়েদুজ্জামন খান ওরফে টিপু খান (২৪) ও আনোয়ার হুসেন ভুঁইয়ার ছেলে শফিকুল ইসলাম ভূঁইয়া (৩৫)।
এ সময় তাদের কাছ থেকে দেশীয় ফায়ারিং পিন যুক্ত একটি এলজি ও দুটি ছুরি পাওয়া গেছে।
র্যা পিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যা ব-১৪) এর ভৈরব ক্যাম্পের অধিনায়ক মেজর এ জেড এম সাকিব সিদ্দিকী জানান,দু'জনই চিহ্নিত সন্ত্রাসী। গোপন সংবাদের ভিত্তিতে কুখ্যাত এ দুই ডাকাতকে রাত সাড়ে ৪ টার দিকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে টিপুর নামের একাধিক সন্ত্রাসী চাঁদাবাজীর ও মামলা রয়েছে।
[b]ঢাকা, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ ২ সন্ত্রাসী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাটিহাতা গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ ২ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাসব। বৃহস্পতিবার সকাল ৫ টায় তাদের গ্রেফতার করা হয়





