নারায়ণগঞ্জে শীতলক্ষ্যার চর ধলেশ্বরীতে পাওয়া গেছে আরো একটি লাশ । এ নিয়ে লাশের সংখ্যা দাঁড়ালো ৭।
বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার সময় লাশটি উদ্ধার করা হয়।
এর আগে বুধবার একই জায়গা থেকে ৬ জনের লাশ উদ্ধার করা হয়। ওইদিন বিকেলে প্যানেল মেয়র নজরুল ইসলাম ও অ্যাডভোকেট চন্দন সরকারসহ অপহৃত ৬ জনের লাশ উদ্ধার করে পুলিশ।
রোববার আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জ এলাকার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণ করা হয়।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য নজরুল ইসলাম, অ্যাডভোকেট চন্দন সরকারসহ অপহৃত হন- গাড়িচালক জাহাঙ্গীর, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর সংগঠনের সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সহ-সভাপতি তাজুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডের যুবলীগকর্মী মনিরুজ্জামান স্বপন, লিটন ও তার গাড়ি চালক।
[b]ঢাকা, ১ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
শীতলক্ষ্যায় আরেক জনের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যার চর ধলেশ্বরীতে পাওয়া গেছে আরো একটি লাশ । এ নিয়ে লাশের সংখ্যা দাঁড়ালো ৭। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার সময় লাশটি উদ্ধার করা হয়। এর আগে বুধবার একই জায়গা থেকে ৬ জনের লাশ উদ্ধার করা





