ঢাকা: জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সমাবেশে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিকেল ৫টায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিউজে) সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।
প্রথমে প্রেসক্লাবের বাইরে থেকে ইট-পাটকেল ছোড়ে এবং পরবর্তীতে ফটক ভেঙে ভেতরে ঢুকে সাংবাদিকদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের একাংশের নেতা-কর্মীরা সকাল থেকে প্রেসক্লাব প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করেন। তাঁদের ব্যানারে লিখা ছিল ‘বন্ধ গণমাধ্যমের খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ’।
দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের সহযোগী বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা একটি মিছিল নিয়ে প্রেসক্লাবের পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় সমাবেশ থেকে সরকারবিরোধী স্লোগান দেওয়া হয়। এই পরিস্থিতিতে মিছিল থেকে সমাবেশে ইটপাটকেল ছোড়ে। প্রায় ১৫-২০ মিনিট এই অবস্থা চলতে থাকে। একপর্যায়ে সাংবাদিক নেতারা প্রেসক্লাবের ভেতরে আশ্রয় নেন। এ সময় পুলিশকে নিষ্ক্রিয় অবস্থায় দেখা গেছে।
প্রধানমন্ত্রীর গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী পরে সাংবাদিকদের বলেন, প্রেসক্লাবকে কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে ব্যবহার কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। সাংবাদিক ও প্রেসক্লাবের সদস্যদের জন্য এটি একটি অরাজনৈতিক ও নিরপেক্ষ জায়গা। এ চত্বরকে দলীয় কর্মসূচি বাস্তবায়নের জন্য ব্যবহার করা অনৈতিক।
শ্রেণীহীন
প্রেসক্লাবে হামলার প্রতিবাদে বিকেলে সংবাদ সম্মেলন
জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সমাবেশে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিকেল ৫টায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিউজে) সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।





