সিরাজগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাইফুল হত্যা মামলার প্রধান আসামি ও বিএনপি নেতা জবান আলীর (৩৫) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ-কড্ডা সড়কের কোনাগাতী ব্রীজের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জবান আলী সদর উপজেলার পূর্ব বাঐতারা গ্রামের আজিজুল হকের পুত্র।
জবান আলী আওয়ামী লীগ নেতা সাইফুল, শ্রমিকলীগ নেতা নাসির ও টিক্কা হত্যা মামলার আসামি।
সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক আব্দুল বারিক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জবান আলীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে সদর থানায় রাখা হয়েছে।
[b]সিরাজগঞ্জ,৬ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]