টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনলেন মোট ১০ জন। প্রথম দিনে ৮ জন এবং দ্বিতীয়দিন শেষে আরো দু'জন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বুধবার বিকালে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ টাইমনিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইতোমধ্যে সকলেই তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফরম প্রতি ২৫ হাজার টাকা করে ১০টি ফরম বিক্রি করে দলের আয় হয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা।
মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন- আব্দুল মালেক মিয়া, মো. আব্দুর রশীদ, এ্যাড. জোয়াহেরুল ইসলাম, মো. আবু সাঈদ মিয়া, অনুপম শাজাহান জয়, কোহিনুর হোসেন খাঁন, অধ্যাপক রফিক-ই রাসেল ও প্রকেৌশলী আতাউল মাহমুদ, মো. জুয়েল এবং হাবিবুর রহমান হাবিব।
গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন শওকত মোমেন শাহজাহান। তিনি ২১ জানুয়ারি সকাল পৌনে ৬টায়  হৃদরোগে আক্রান্ত  হয়ে ইন্তেকাল করলে আসনটি শূন্য হয়ে পড়ে।
[b]ঢাকা, এমআর, ১৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এআর [/b]