গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বাবলু মিয়া (৫৫) নামে একজন খুন হয়েছেন। এঘটনায় তার ছেলে অহেদুল ইসলাম আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার কোচাশহর ইউনিয়নের শাহাপুর পাড়াগনা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত অহেদুল ইসলামকে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু সুফিয়ান মণ্ডল টাইম নিউজকে জানান, কোচাশহর ইউনিয়নের কোচাশহর গ্রামের নুরুল ইসলামের সঙ্গে বাবলু মিয়ার দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো।
এ বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে নুরুল ইসলামের ছেলে রুবেল মিয়া ও রাসেল মিয়া তাদের লোকজন সঙ্গে নিয়ে শাহাপুর পাড়াগনা গ্রামে বাবলু মিয়ার বাড়িতে হামলা চালায়।
এ সময় তারা বাবলু মিয়া ও অহেদুল ইসলামকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে আহত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে বাবলু মিয়া মারা যান।
বাবুল মিয়ার ছেলে অহেদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) ময়নুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে টাইম নিউজকে জানান, লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
[b]গাইবান্ধা,১১ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
শ্রেণীহীন
গোবিন্দগঞ্জে ছুরিকাঘাতে খুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বাবলু মিয়া (৫৫) নামে একজন খুন হয়েছেন। এঘটনায় তার ছেলে অহেদুল ইসলাম আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার কোচাশহর ইউনিয়নের শাহাপুর পাড়াগনা





