নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর কুড়িগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন ধানক্ষেত থেকে মোহন্ত রবি রায় (১২) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রোববার সকালে নিখোঁজ হয় রবি। সকালে কুড়িগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন ধানক্ষেতে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠায়।এ ঘটনায় জড়িত সন্দেহে রবির চাচা তুলসী রায় মোহন্তকে আটক করা হয়েছে।
নিহত রবি কুড়িগ্রাম জেলা শহরের গোরস্থান পাড়া এলাকার চুনমুন রবি রায়ের ছেলে। সে স্থানীয় ১নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।
এ ঘটনায় রবির বড় ভাই পরেশ চন্দ্র মোহন্ত বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
[b]ঢাকা, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]