[b]বগুড়া:[/b] বগুড়া জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ শাহাবুদ্দিনকে বুধবার সকালে শহরের জলেশ্বরীতলা কালিবাড়ি এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বগুড়ায় নাশকতার সাথে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।  
এদিকে জেলা আমিরকে গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় জামায়াত।
পুলিশ আরো জানায়,শহরের জলেশ্বরীতলা কালিবাড়ি এলাকায় মিছিল থেকে ফেরার পথে জেলা আমির অধ্যক্ষ শাহাবুদ্দিনসহ ১৩ জনকে গ্রেফতার করে পুলিশ।
বগুড়ার সহকারী পুলিশ সুপার(সদর ও মিডিয়া) গাজিউর রহমান জানিয়েছেন,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
এদিকে জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আমলগীর হোসেন বুধবার দুপুরে গণমাধমে পাঠানো এক বিবৃতিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধা ৬টা পর্র্যন্ত জেলায় হরতাল পালন করার জন্য বগুড়াবাসীর প্রতি আহ্বান জানান।