রূপগঞ্জে ৩১শে মার্চ উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী শাহজাহান ভুইয়া নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে প্রচারে ব্যবহৃত একটি প্রাইভেট গাড়ীতে পেট্রোল বোমা মেরেছে র্দুবৃতরা। বোমার আঘাতে একজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে উপজেলার টেংরারটেক এশিয়ান বাইপাস সড়ক এলাকায় ঘটনাটি ঘটেছে ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান প্রার্থী শাহজাহান ভুইয়া নির্বাচনী প্রচারণা শেষে বাড়ীতে ফেরার পথে একটি গাড়ী এশিয়ান বাইপাস সড়কের টেংরারটেক এলাকা দিয়ে পোনাব যাচ্ছিল। এসময় র্দুবৃতরা গাড়ীটিকে লক্ষ করে পেট্রোল বোমা মেরে পালিয়ে যায়। বোমায় মুহুর্তের মধ্যেই গাড়ীটি অগ্নিদগ্ধ হয়। চালক গুরুত্বর আহত হন। তাকে স্থানীয় পাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিস এসে গাড়ীটির আগুন নিভিয়ে ফেলে। এর মধ্যে গাড়ীটি সম্পনূভাবে পুড়ে যায়।
এ ঘটনায় ভুলতা ফাঁড়ি পুলিশ এএসআই মকবুল হোসেন এসে গাড়ীটি উদ্ধার করে। তবে এ ব্যাপারে পুলিশ কাউকে আটক করতে পারেনি।
[b]ঢাকা, ২৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
নির্বাচন প্রচারের গাড়ীতে পেট্রোল বোমা