ফরিদপরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহত চালকের নাম রুবেল হোসেন (২৫)। আহত অপর আরোহীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টায় এই দুর্ঘটনা ঘটে।
মধুখালীর থানার অফিসার ইন চার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, যশোরগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়।
রুবেল মধুখালীর সদরের বাজার কান্দি এলাকার হাসেম শেখের ছেলে।
ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে তবে চালক পালিয়েছে। নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
[b]ঢাকা, ১৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
মধুখালীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু
ফরিদপরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহত চালকের নাম রুবেল হোসেন (২৫)। আহত অপর আরোহীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে





