[b]ইবি:[/b] ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলামের বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তার বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে।
বুধবার গভীর রাতে যৌথ বাহিনীর একটি দল এই অভিযান চালায়।
স্থানীয়রা জানিয়েছেন,বুধবার গভীর রাতে যৌথ বাহিনীর একটি দল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদের শান্তিডাঙ্গার বাসায় অভিযান চালায়। এসময় যৌথ বাহিনীর সদস্যরা রাশেদকে না পেয়ে তার পরিবারের সদস্যদের লাঞ্ছিত করে এবং বাড়িতে ব্যাপক ভাঙচুর করে টাকা-পয়সা,স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক জানান,সরকার উদ্দেশ্যমূলকভাবে যৌথ বাহিনী দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালিয়ে আন্দোলন থামানোর চেষ্টা করলেও কেন্দ্রীয়ভাবে ঘোষিত লাগাতার আন্দোলন চলবে।
এছাড়া এ ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি) নূর মোহাম্মদ অভিযানের ব্যাপারে কিছু জানেন না বলে জানিয়েছেন।
শ্রেণীহীন
ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুর
ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলামের বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তার বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে। বুধবার গভীর রাতে যৌথ বাহিনীর একটি দল এই অভিযান চালায়।





