[b]পাবনা:[/b] দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগন মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
সকাল ১১টায় শহরের আব্দুল হামিদ সড়কে প্রেসক্লাবের সামনে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মুশফিকুর রহমান, সহ-সভাপতি গালিব হাসান, সাধারণ সম্পাদক শামিম রেজা, ড.আব্দুল আলীম প্রমুখ। বক্তারা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।