দেশব্যাপী খুন, গুম ও অপহরণের প্রতিবাদে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে সমাবেশের আয়োজন করেছে আইনজীবীরা। আগামীকাল শনিবার সকাল ১০টায় এ সমাবেশ শুরু হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি সকাল সাড়ে ১০টায় সমাবেশে উপস্থিত হবেন বলে জানা গেছে।
বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাধারন সম্পাদক ব্যারিস্টার এম মাহাবুব উদ্দিন খোকন টাইমনিউজকে জানান, আমাদের প্রস্তুতি শেষ। আশা করছি সারাদেশের আইনজীবীদের অংশগ্রহণে সফলভাবেই এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
[b]ঢাকা, এমএইচ,২৩মে (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]