প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুস সোবহান শিকদারকে। এছাড়া দুই সচিবের দফতর বদল এবং একজন অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিব করা হচ্ছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। এ সংক্রান্ত ফাইল ২/১ দিনের মধ্যে অনুমোদন দেয়া হতে পারে বলে জানিয়েছে ওই সূত্রটি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেন,এ বিষয়ে আলোচনা হয়েছে। ফাইল অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে।
শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হচ্ছে। এছাড়া নির্বাচন কমিশন সচিব ড. মোহাম্মদ সাদিককে শিক্ষা সচিবের দায়িত্ব দেয়া হচ্ছে।
অতিরক্ত সচিব সিরাজুল ইসলামকে নির্বাচন কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেয়া হচ্ছে।
[b]ঢাকা, ১০ ফেব্রুায়ারি ( টাইমনিউজবিডি.কম ) কেএইচ[/b]