জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে যাচ্ছেন সেনা ও নৌ-বাহিনীর মোট ১২৭ জন সদস্য। তাদের মধ্যে সেনাবাহিনীর ১১২ জন ও নৌ-বাহিনীর ১৫ জন।
মঙ্গলবার দুপুর ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেনাবাহিনীর পক্ষ থেকে সাংবাদিকদের একথা জানান সেনাবাহিনীর সদর দফতর ও যান পরিদফতরের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ আবদুস সোবহান চৌধুরী পিএসসি, এলএসসি।
কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হারুন এএফডব্লিউসি পিএসসির নেতৃত্বে মঙ্গলবার বিকেল ৪টায় জাতিসংঘের ভাড়া করা জর্দান এয়ারওয়েজের একটি বিমানে করে যাত্রা করবেন ১২৭ সদস্যের এ দলটি।
এই প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদাতিক ব্যাটালিয়নসহ অন্যান্য সাপোর্ট সার্ভিসের মোট ৫টি এবং নৌ-বাহিনীর ১টিসহ মোট ৬টি কন্টিনজেন্ট শান্তিরক্ষার দায়িত্বে মোতায়েন হতে যাচ্ছে।
[b]ঢাকা, ১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
মালিতে শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন ১২৭ সেনা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে যাচ্ছেন সেনা ও নৌ-বাহিনীর মোট ১২৭ জন সদস্য। তাদের মধ্যে সেনাবাহিনীর ১১২ জন ও নৌ-বাহিনীর ১৫ জন। মঙ্গলবার দুপুর ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেনাবাহিনীর পক্ষ থেকে
সাবেক সেনা কর্মকর্তা হাফিজ গ্রেফতার
সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
অরুণাচল সীমান্তে নতুন করে উত্তেজনা, মুখোমুখি চীন-ভারতীয় সেনারা
ভারতের অরুণাচল প্রদেশ সীমান্তের একাধিক স্থানে চীনা সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের মুখোমুখি অবস্থান ও উত্তেজনা অব্যাহত রয়েছে। গত জুলাই থেকে এ পরিস্থিতি চলছে বলে জানিয়েছেন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) মহাপরিচালক শত্রুজিৎ সিং কাপুর। সীমান্তে চলমান উত্তেজনা নিয়ে এটিই ভারতের পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিক স্বীকারোক্তি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
স্বেচ্ছাসেবক দলের নেতা গুমে দুই সেনা কর্মকর্তাসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ
গাজীপুরের টঙ্গী পূর্ব থানা ২৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুজন মিয়াকে ২০১৯ সালের ২৭ মার্চ গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে দুই সেনা কর্মকর্তাসহ ১৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে।
সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ কারাগারে
সরকারবিরোধী ষড়যন্ত্র, সহিংসতায় উসকানি, অবৈধ অর্থায়ন ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে পল্লবী থানায় করা মামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা কাজী গুলশান আরা (৪৩) ও বিজয় দেবাশীষ নারায়ন পালকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: ইসি সানাউল্লাহ
জুনাঈদ ইসলাম জামিল, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। জাতীয় নির্বাচনের তুলনায় প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের পরিকল্পনা থাকায় বাড়তি নিরাপত্তা বাহিনীর প্রয়োজন হবে না বলে মনে করছে নির্বাচন কমিশন।
















