যাত্রাবাড়ীর কাজলা স্কুল রোডে পুলিশের গুলিতে নুরুজ্জামান (৩২) নামে এক নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। আহত ওই শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহত নুরুজ্জামান জানান, রাত সাড়ে ১০টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার সময় হঠাৎ তার বাম পায়ে গুলি লাগে। আহতাবস্থায় যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করেন।
এব্যাপারে উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, কয়েকজন ছিনতাইকারীকে তাড়া করলে তারা গলির ভেতর চলে যায়। এ সময় গুলি ছুড়লে নুরুজ্জামানের পায়ে লাগে। আহত নুরুজ্জামান ছিনতাইকারী কিনা- তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
[b]ঢাকা, জেইউ, ১২ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)
[/b]
শ্রেণীহীন
যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নির্মাণ শ্রমিক আহত
যাত্রাবাড়ীর কাজলা স্কুল রোডে পুলিশের গুলিতে নুরুজ্জামান (৩২) নামে এক নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। আহত ওই শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।