ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার নন্দগাঁ গ্রামের অপহরণের ১ দিন পর একটি পুকুর থেকে মহিদুল ইসলাম (১০) নামে এক স্কুলছাত্রের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত মহিদুল ওই গ্রামের আবদুল সোবাহানের ছেলে। সে স্থানীয় ব্র্যাক স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, শনিবার দুপুর ১টার দিকে মহিদুল স্কুলে গিয়ে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর রোববার সকালে স্থানীয় একটি পুকুরে মহিদুলের লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠায়।
[b]ঢাকা, ৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
শ্রেণীহীন
অপহরণের ১ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার নন্দগাঁ গ্রামের অপহরণের ১ দিন পর একটি পুকুর থেকে মহিদুল ইসলাম (১০) নামে এক স্কুলছাত্রের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ





