জেলার রামু উপজেলার পাহাড়ি অঞ্চল ঈদগড় ইউনিয়নের চাইল্যাতলী এলাকা থেকে মঞ্জুর আলম ওরফে ডাকাত মঞ্জুরকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ১০টায় ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মঞ্জুর আলম উপজেলার ঈদগড় ইউনিয়নের ছগিরাকাটা গ্রামের মরহুম নাজির হোসেন ওরফে নাজিরার ছেলে।
তদন্তকারী কর্মকর্তা রামু থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শাহ জাহান টাইমনিউজবিডিকে জানান, মঞ্জুর আলমের বিরুদ্ধে থানায় চারটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তার এক বছরের সাজার আদেশ দিয়েছে আদালত।
ঢাকা, ৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর