রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের গুলিতে ত্রিদিব চাকমা (৩৮), সুশান্ত চাকমা (৩৫) এবং কামিনী কিশোর চাকমা (৩২) নামে তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে বাঘাইছড়ির পাকুজ্যা এলাকায় এ ঘটনা ঘটে।
বাঘাইছড়ি থানার ওসি রফিকুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ এবং বিজিবি গিয়ে লাশ উদ্ধার করে।
[b]ঢাকা, ৮ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]