ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে অপহরণ করে চাঁদা আদায়ের সময় ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।
শুক্রবার দুপুরে রাজধানীর শহীদ মিনার ও জগন্নাথ হল থেকে তাদের আটক করা হয়। তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র ও ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে। আটক একজনের নাম আরফান পাটোয়ারী। অপর ৬ জনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়,বৃহস্পতিবার রাত ৯টায় রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে ফরহাদ ইসলাম নামে এক ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে অপহরণ করে কয়েকজন যুবক। পরে তাকে ঢাবির জগন্নাথ হলে রাখা হয়। এরপর তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
শুক্রবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ফরহাদের পরিবারের সঙ্গে টাকা লেনদেনের সময় আরফান নামে একজন হাতে নাতে ধরা পড়ে।
তার দেওয়া তথ্যঅনুযায়ী ফরহাদকে জগন্নাথ হলের একটি কক্ষ থেকে উদ্ধার করা হয়। এ সময় আরও ৬ জনকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছেন, জগন্নাথ হলের প্রভোস্ট ড. অসীম কুমার সরকার।
ঘটনাটি শুনেছেন জানিয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী বলেন,থানায় গিয়ে বিস্তারিত জানাতে পারবো।
[b]ঢাকা, ৯ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক
ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে অপহরণ করে চাঁদা আদায়ের সময় ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। শুক্রবার দুপুরে রাজধানীর শহীদ মিনার ও জগন্নাথ হল থেকে তাদের আটক করা হয়। তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র ও ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে





