অপহৃত দুই লঞ্চকর্মী উদ্ধারের দাবিতে আগামী ৩০ মার্চ রোববার রাঙ্গামাটি জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছেন জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
শুক্রবার সংবাদ সম্মেলনে এ অবরোধের ডাক দেন তারা।
সংবাদ সম্মেলনে জেলা অটোরিকশা মালিক ও চালক সমিতি, জেলা ট্রাক মালিক-চালক সমিতিসহ ছোট-বড় সকল শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
[b]রাঙ্গামাটি, ২৯ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
রাঙ্গামাটিতে সড়ক ও নৌপথ অবরোধের ডাক
অপহৃত দুই লঞ্চকর্মী উদ্ধারের দাবিতে আগামী ৩০ মার্চ রোববার রাঙ্গামাটি জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছেন জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে ভাসছে রাঙ্গামাটি, ৫ উপজেলা জলমগ্ন
টানা বর্ষণ ও ভারত সীমান্তবর্তী উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে রাঙ্গামাটি জেলার বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। জেলার বাঘাইছড়ি, বরকল, বিলাইছড়ি, জুরাছড়ি ও নানিয়ারচর উপজেলা এখন পানির নিচে। বন্যা কবলিত উপজেলাগুলোতে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেশ কিছু গবাদি পশুর খামার তলিয়ে গিয়ে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পুরো জেলায় বর্তমানে প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন।
ধসে পড়েছে সেতু, বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
বান্দরবান সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুধপুকুরিয়া-পদুয়া এলাকায় টানা ভারী বর্ষণ ও বন্যার পানির প্রবল স্রোতে একটি সেতু ধসে পড়েছে।
রাঙ্গামাটি সীমান্তে বিজিবির কড়া নজরদারি
রাঙ্গামাটি জেলায় সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষা, সীমান্ত দিয়ে ভারত থেকে কাউকে যেন বাংলাদেশে পুশইন করা না যায় তাই সীমান্তবর্তী এলাকায় কঠোর নজরদারি ও টহল বাড়িয়েছে রাঙ্গামাটির রাজনগর বিজিবি।
















