রাঙ্গামাটির কাপ্তাই এলাকায় পিকনিকের বাস উল্টে ২৩ শিক্ষার্থী আহত হয়েছেন। তারা চট্টগ্রামের বিএন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। শনিবার বেলা সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ছাত্রীদের সংখ্যা বেশি বলে জানা গেলেও সকলের নাম জানা যায়নি।
এলাকাবাসী জানান,চট্টগ্রামের বিএন স্কুল অ্যান্ড কলেজের ১২টি পিকনিকের বাস সকাল ৯টায় চট্টগ্রাম থেকে কাপ্তাইয়ের নেভি ক্যাম্পের উদ্দেশে ছেড়ে আসে।
এর মধ্যে একটি পিকনিক বাস (ঢাকা মেট্রো-ব-১১০৮৪৩) বেলা সাড়ে ১১টায় কাপ্তাইয়ের চিৎমরম এলাকার ব্যাঙছড়িতে বিপরীতমুখী একটি সিএনজি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে উল্টে যায়।
কাপ্তাই থানার অফিসার ইন চার্জ (ওসি) বেলায়েত হোসেন জানান,আহতদের ১৬ জনকে নৌবাহিনী হাসপাতালে এবং ৭জনকে খ্রিস্টিয়ান মিশনারি হাসপাতালে ভর্তি করা হয়।
এছাড়া আশঙ্কাজনক অবস্থায় একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
[b]ঢাকা, ১ মার্চ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
শ্রেণীহীন
পিকনিকের বাস উল্টে ২৩ শিক্ষার্থী আহত
রাঙ্গামাটির কাপ্তাই এলাকায় পিকনিকের বাস উল্টে ২৩ শিক্ষার্থী আহত হয়েছেন। তারা চট্টগ্রামের বিএন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। শনিবার বেলা সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।