সাতক্ষীরায় পুলিশের গুলিতে শিবির নেতা নিহতের প্রতিবাদে আগামীকাল সোমবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রশিবির। একই ঘটনায় মঙ্গলবার সাতক্ষীরায় হরতাল ডেকেছে জেলা জামায়াত।
রোববার সন্ধ্যায় শিবিরের কেন্দ্রীয় নেতা সাঈদুর রহমান সাঈদ ও জেলা জামায়াতের প্রচার সম্পাদক আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রোববার বিকাল ৫টায় শহরের কামালনগরে পুলিশের গুলিতে শহর শিবিরের সেক্রেটারি আমিনুর রহমান (২৫) নিহত হন। এ সময় শহর শিবিরের সভাপতি আবু তালেবসহ গুলিবিদ্ধ হন আরও ৭ জন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার বিকাল সাড়ে ৪টার দিকে শহরের কামাল নগরের একটি মেসে অফিযান চালাতে গেলে সংঘর্ষে জড়িয়ে পরে পুলিশ ও শিবির নেতাকর্মীরা। এ সময় পুলিশের গুলিতে এ হতাহতের ঘটনা ঘটে।
হতাহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হয়েছে। গুলিবিদ্ধদের মধ্যে শিবিরের সদস্য ইমরান, আব্দুল গফুর ও তার ভাই আব্দুস সবুরের পরিচয় জানা গেছে। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]
শ্রেণীহীন
সারা দেশে শিবিরের বিক্ষোভ সোমবার, সাতক্ষীরায় হরতাল মঙ্গলবার
সাতক্ষীরায় পুলিশের গুলিতে শিবির নেতা নিহতের প্রতিবাদে আগামীকাল সোমবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রশিবির। একই ঘটনায় মঙ্গলবার সাতক্ষীরায় হরতাল ডেকেছে জেলা জামায়াত। রোববার সন্ধ্যায় শিবিরের কেন্দ্রীয় নেতা সাঈদুর রহমান সাঈদ ও জেলা জামায়াতের প্রচার সম্পাদক আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন





