গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোলাপবাগ হাটে ভেজাল পাট ও শাকসব্জীর বীজ জব্দ করেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন-উল হাসানের নেতৃত্বে  বিশেষ অভিযানে মিনারা বীজ ভান্ডার থেকে মেয়াদ উত্তীর্ণ ৬ কেজি  ও ভেজাল শাকসব্জীর বীজ জব্দ সহ মালিকের ৩ হাজার টাকা জরিমানা করেন এবং মিনারা বীজ ভান্ডারের মালিকের মাগুড়া কেশবপুর মেহের জামালের বাড়ী থেকে ২৫ বস্তা বিভিন্ন প্রকার ভেজাল বীজ উদ্ধার করে।
অপরদিকে রাসেল সীড ষ্টোর এ অভিযান চালিয়ে ৪০বস্তা প্রতি বস্তায় ২৮কেজি করে বিভিন্ন ব্যান্ডের পাট,শাকসব্জীর বীজ জব্দ সহ  মালিক মোস্তফার ৩ হাজার টাকা জরিমানা করেছেন। এদিকে কৃষি অধিদপ্তরের সময় উপযুগি অভিযান কে কৃষক কর্মকর্তা বৃন্দকে সাধুবাদ জানিয়েছেন।
[b]গাইবান্ধা,ঢাকা, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]