[b]নুকুয়ালোফা :[/b] টোংগার উত্তরাঞ্চলের হাপাই দ্বীপপুঞ্জে শক্তিশালী ঘূর্ণিঝড় আয়ানের আঘাতে এক জনের প্রাণহানি এবং বাড়িঘর ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
গতকাল শনিবার ভোরে হাপাই দ্বীপপুঞ্জে শক্তিশালী এ ঘূর্ণিঝড় আঘাত হানে। বাতাসের তোড়ে অনেক বাড়িঘর মাটির সাথে মিশে যায়। অসংখ্য গাছপালা উপড়ে গেছে। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।
টোংগা রেডক্রসের প্রধান সিয়োনি তুমোফোলাও বলেন, হাপাইতে এক জনের প্রাণহানি হয়েছে। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।
তিনি বলেন, লিফুকা দ্বীপে ব্যাপক ক্ষতি হয়েছে বলে তার কাছে খবর আছে।
এদিকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থার আংশিক পুনরুদ্ধার করা হয়েছে বলে রোববার জানা গেছে।
টোংগার মোবাইল ফোন কোম্পানী ডিজিসেলের তুপোউ আহমি ফাওপুলা বলেন, হাপাইতে কোম্পানির মাঠ কর্মকর্তা ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন।
তিনি বলেন, ঘূর্ণিঝড়ে অনেক বাড়িঘর মাটির সাথে মিশে গেছে। বহু বাড়ির ছাদ উড়ে গেছে। গাছাপালা ও বিদ্যুৎ লাইন ভেঙে পড়েছে।
টোংগার নৌবাহিনী হাপাইতে দুটি টহল নৌকা পাঠাচ্ছে এবং নিউজ ওয়েবসাইট মাতংগী টোংগার এক খবরে বলা হয়, সরকার বিদেশী সাহায্য চেয়েছে।
শ্রেণীহীন
টোংগায় ঘূর্ণিঝড়ের আঘাতে ব্যাপক ক্ষতি, নিহত ১
নুকুয়ালোফা : টোংগার উত্তরাঞ্চলের হাপাই দ্বীপপুঞ্জে শক্তিশালী ঘূর্ণিঝড় আয়ানের আঘাতে এক জনের প্রাণহানি এবং বাড়িঘর ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।





