চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকায় সেলিম নামে এক সন্ত্রাসীকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে তাকে অস্ত্রসহ পুলিশে সোপর্দ করে বিক্ষুব্ধ এলাকাবাসী সন্ত্রাসীদের আস্তানা ভাঙচুর এবং দু'টি মোটরসাইকেলে আগুন দেয় তারা।
শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
যুবলীগ নামধারী লিটন দাশ ও তার সহযোগীরা বাকলিয়ার সুরভী আবাসিক এলাকায় জায়গা দখল করে মাদকের আস্তানা ও রিকশার গ্যারেজ তৈরি করে। তারা সেখানে অসামাজিক কর্মকাণ্ড এবং চাঁদাবাজি চালিয়ে আসছিল।
শুক্রবার জামাল ও দিদার নামে ২ ব্যক্তি প্রতিবাদ করলে লিটন দাশের সহযোগী সেলিম পিস্তল উঁচিয়ে গুলি করার হুমকি দেয়। এ সময় এলাকাবাসী সেলিমকে অস্ত্রসহ আটক করে। ২টি মোটরসাইকেল পুড়িয়ে দেয় এবং আস্তানা ভাঙচুর করে।
বাকলিয়া থানার অফিসার ইনচার্জ মহসিন জানান, এলাকবাসীর দেওয়া সংবাদের ভিত্তিতে সুরভী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে সেলিমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল পাওয়া গেছে বলে জানান ওসি।
ঢাকা, ২১ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর