[b]ঢাকা:[/b] শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন,“চলমান রাজনৈতিক সংকটের কারণে আসন্ন এসএসসি পরীক্ষা পেছানো হবে না। সময়মতো পরীক্ষা হবে এবং ফল দেয়া হবে।”
আজ শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে হরতাল-অবরোধে অগ্নিদগ্ধদের দেখতে গেলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন,দেশের পরিস্থিতি এখন ভালো। পরীক্ষা পেছানোর প্রশ্নই আসে না। সময়মতো পরীক্ষা হবে এবং ফল দেয়া হবে।
তিনি আরো বলেন,“আমাদের দেশের কিছু মানুষ অমানবিক,পশুসুলভ। মানবতাবিরোধী কার্যকলাপের জন্য আমাদের দেশের মানুষেরা বিপর্যয়ের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে।বার্ন ইউনিট এদের চিকিৎসা দিয়েও কুলিয়ে উঠতে পারছে না। আশপাশের হাসপাতালগুলোতেও চিকিৎসা দেওয়ার ব্যবস্থা নেই।”
দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে শাস্তির ব্যবস্থা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
শ্রেণীহীন
এসএসসি পরীক্ষা পেছানো হবে না: শিক্ষামন্ত্রী
ঢাকা: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন,“চলমান রাজনৈতিক সংকটের কারণে আসন্ন এসএসসি পরীক্ষা পেছানো হবে না। সময়মতো পরীক্ষা হবে এবং ফল দেয়া হবে।”





